সিওয়াক — গোপনীয়তা নীতি
সর্বশেষ বদল: ১০ নভেম্বর ২০২৬ · 10 November 2026
সিওয়াক ছোট ডেন্টাল ক্লিনিকের হিসাব রাখার অ্যাপ। এটি চালায় Asmanee (“আমরা”)। এই নীতিতে লেখা আছে অ্যাপ কোন তথ্য রাখে, কোথায় রাখে, কেন রাখে, আর আপনি কীভাবে তা মুছতে পারেন।
১. কোন তথ্য রাখা হয়
- অ্যাকাউন্ট: ক্লিনিকের নাম; ডাক্তারের নাম ও ইমেইল; স্টাফের নাম ও মোবাইল নম্বর; পাসওয়ার্ড (শুধু এমনভাবে রাখা হয় যাতে আসল পাসওয়ার্ড কেউ দেখতে না পারে)।
- Google দিয়ে ঢুকলে: Google আমাদের শুধু আপনার নাম, ইমেইল আর ইমেইলটি যাচাই করা কি না জানায়। আপনার Google পাসওয়ার্ড, কন্টাক্ট, ফাইল বা অন্য কিছু আমরা পাই না।
- ক্লিনিক যা লেখে: রোগীর নাম, মোবাইল নম্বর, বয়স, লিঙ্গ, ঠিকানা, জন্মদিন, ফাইল নম্বর, নোট; সিরিয়াল; ফি, জমা, ছাড়, ফেরত ও কাজের ছোট নোট (যেমন “ফিলিং”); স্টক, সাপ্লায়ার, খরচ; কে কখন কোন এন্ট্রি লিখেছেন বা মুছেছেন।
- আমরা বিজ্ঞাপন দেখাই না, আপনার অবস্থান, কন্টাক্ট লিস্ট, ছবি বা ফোনের অন্য কিছু পড়ি না, আর কোনো ট্র্যাকিং বা অ্যানালিটিক্স টুল ব্যবহার করি না।
২. তথ্য কোথায় থাকে
- ফোনে: সব তথ্য প্রথমে ক্লিনিকের ফোনেই থাকে; ইন্টারনেট ছাড়াও অ্যাপ চলে।
- অনলাইন সিঙ্ক চালু থাকলে: ক্লিনিকের তথ্য আমাদের সার্ভারে যায়, যাতে ক্লিনিকের সব ফোনে একই হিসাব থাকে আর ফোন হারালেও তথ্য না হারায়। সার্ভার চালায় আমাদের সেবাদাতারা — Cloudflare (সার্ভার) ও Neon (ডেটাবেস); তাদের সার্ভার বাংলাদেশের বাইরেও থাকতে পারে। তারা শুধু আমাদের হয়ে তথ্য রাখে, অন্য কাজে ব্যবহার করে না।
- ফোন ও সার্ভারের মধ্যে সব তথ্য এনক্রিপ্ট করা সংযোগে (HTTPS) যায়।
৩. কেন ব্যবহার করা হয়
শুধু অ্যাপ চালানোর জন্য: হিসাব দেখানো, ক্লিনিকের ফোনগুলোয় সিঙ্ক করা, লগ ইন, “পাসওয়ার্ড ভুলে গেছেন” কোড ইমেইলে পাঠানো, আর অনলাইন সিঙ্কের মেয়াদ রাখা। আমরা তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনে বা অন্য কারো মার্কেটিংয়ে ব্যবহার করি না।
৪. রোগীর তথ্য — দায়িত্ব কার
রোগীর তথ্য ক্লিনিক নিজে লেখে ও নিয়ন্ত্রণ করে; আমরা শুধু ক্লিনিকের হয়ে তা রাখি। রোগীকে জানানো ও তার অনুমতি নেওয়ার দায়িত্ব ক্লিনিকের। রোগী তার তথ্য দেখতে, ঠিক করতে বা মুছতে চাইলে ক্লিনিককে বলবেন; ক্লিনিক অ্যাপেই তা করতে পারে।
৫. WhatsApp ও ফোন
অ্যাপ থেকে রিমাইন্ডার বা কল দিলে ফোনের WhatsApp বা ডায়ালার খোলে; মেসেজ পাঠান আপনি নিজে। WhatsApp-এর নিজস্ব গোপনীয়তা নীতি প্রযোজ্য।
৬. কতদিন রাখা হয়, কীভাবে মুছবেন
- অ্যাকাউন্ট যতদিন আছে, তথ্য ততদিন থাকে। মুছে ফেলা টাকার এন্ট্রি মালিকের “মুছে ফেলা এন্ট্রি” তালিকায় থাকে, যাতে হিসাবে গরমিল ধরা যায়।
- অ্যাকাউন্ট মুছতে: অ্যাপে মেনু → সেটিংস → অ্যাকাউন্ট মুছে ফেলুন, অথবা এই পাতায়। ডাক্তার মুছলে পুরো ক্লিনিকের সব তথ্য সার্ভার থেকে সঙ্গে সঙ্গে মুছে যায়। স্টাফ মুছলে তার লগ ইন, মোবাইল নম্বর ও পাসওয়ার্ড মুছে যায়; তার লেখা এন্ট্রি ক্লিনিকের হিসাবের অংশ বলে সেগুলোতে তার নাম থাকে।
- অনলাইন সিঙ্কের টাকা না দিলে সিঙ্ক বন্ধ হয়, কিন্তু সার্ভারের তথ্য মুছে ফেলা হয় না; চাইলে ওপরের উপায়ে মুছতে পারেন।
৭. শিশু
অ্যাপটি ক্লিনিকের কাজের জন্য, প্রাপ্তবয়স্কদের ব্যবহারের জন্য। শিশুদের কাছ থেকে আমরা সরাসরি কোনো তথ্য নিই না।
৮. চিকিৎসা নয়
সিওয়াক হিসাব ও সিরিয়াল রাখার অ্যাপ। এটি রোগ নির্ণয় বা চিকিৎসার পরামর্শ দেয় না; চিকিৎসার সিদ্ধান্ত ডাক্তারের।
৯. বদল ও যোগাযোগ
নীতি বদলালে এই পাতায় তারিখসহ জানানো হবে। প্রশ্ন বা অনুরোধ: support@asmanee.com
Siwak — Privacy policy (English)
Last updated: 10 November 2026
Siwak is a bookkeeping app for small dental clinics, run by Asmanee ("we"). This policy explains what the app keeps, where, why, and how to delete it.
1. What we keep
- Accounts: clinic name; the doctor's name and email; staff names and mobile numbers; passwords (stored only as a one-way hash).
- Sign in with Google: Google tells us only your name, your email and that the email is verified. We never get your Google password, contacts, files or anything else.
- What the clinic enters: patients' names, mobile numbers, age, sex, address, birthday, file number and notes; serials (appointments); fees, payments, discounts, refunds and short work notes (e.g. "filling"); stock, suppliers, expenses; who made or deleted each entry and when.
- No ads, no location, contacts, photos or other phone data, and no tracking or analytics tools.
2. Where it is kept
- On the phone: everything is saved on the clinic's phones first; the app works offline.
- With online sync: the clinic's data is kept on our server so the clinic's phones stay in step and nothing is lost with a phone. Our providers Cloudflare (servers) and Neon (database) host it, possibly outside Bangladesh, only on our behalf.
- All data between phone and server travels over encrypted connections (HTTPS).
3. Why
Only to run the app: showing the accounts, syncing the clinic's phones, logging in, emailing password-reset codes, and keeping track of the sync plan. We never sell data or use it for advertising.
4. Patients' data
The clinic enters and controls its patients' data; we only keep it on the clinic's behalf. The clinic is responsible for informing patients and getting their consent. Patients who want their data seen, corrected or deleted should ask the clinic, which can do it in the app.
5. WhatsApp and calls
Reminders and calls open the phone's WhatsApp or dialer; you send the message yourself, under WhatsApp's own privacy policy.
6. Keeping and deleting
- Data is kept while the account exists. Deleted money entries stay in the owner's "Deleted" list so mistakes and changes can be checked.
- To delete an account: in the app, Menu → Settings → Delete account, or on this page. A doctor's deletion removes the whole clinic's data from the server immediately. A staff member's deletion removes their login, mobile number and password; entries they made stay in the clinic's records with their name.
- If sync isn't paid, it pauses but the server copy isn't deleted; you can delete it as above.
7. Children
The app is for clinic work by adults. We don't knowingly collect data directly from children.
8. Not medical advice
Siwak keeps accounts and appointments. It does not diagnose or advise on treatment; clinical decisions stay with the doctor.
9. Changes and contact
Changes will be posted here with a new date. Questions or requests: support@asmanee.com